আপডেট টাইম :
০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
৫৫৮
বার পঠিত
নগরকান্দায় কাসিমুল উলূম মাদ্রাসায় চার দিনের ইসলাহী জোড় শুরু
ফরিদপুরে নগরকান্দা কাসিমুল উলূম ইসলামী মাদ্রাসায় ৪ দিনের ইসলাহী জোড় শুরু হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল শুরু হয় এ ইসলাহী জোড়। মাদ্রাসা মাঠে শুরু হওয়া এ জোড় চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। সারাদেশ থেকে হাজার হাজার ধর্ম প্রান মুসল্লিদের আগমনে এবং জিকিরে জিকিরে ভারী হয়ে উঠেছে মাদ্রাসা মাঠ। ইসলাহী জোড়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন, উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ আলেমেদ্বীন, রাহবরে শরিয়ত ও তরীকত, শায়খুল উলামা, নগরকান্দা কাসিমুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক পীরে কামেল আল্লামা মুফতী আব্দুল গফফার সাহেব দাঃ বাঃ। এ ছাড়াও আরো বয়ান করবেন, ফরিদপুর চৌরঙ্গী জামে মসজিদের খতিব মুফতী আব্দুল্লাহ মোস্তফা, কাসিমুল উলূম মাদরাসার শিক্ষা সচিব মুফতী আব্দুল কাইয়ুম সাহেব, ঢাকা ঢালকানগর মাদ্রাসার মোহতামিম মুফতি জাফর আহমাদ, যশোরের মাসনা মাদ্রাসার মোহতামিম মুফতী ইয়াহ ইয়া, আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার প্রতিবাদ সমাবেশ নলছিটিতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী রুহুল আমীন, গোপালগঞ্জের ভবানীপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা ইসমাইল ইব্রাহিম ও মাওলানা সগির আহমাদ ঢাকা। ৪ দিন পর্যায়ক্রমে এই সব বক্তারা বয়ান পেশ করবেন।
ফরিদপুরে নগরকান্দা কাসিমুল উলূম ইসলামী মাদ্রাসায় ৪ দিনের ইসলাহী জোড় শুরু হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল শুরু হয় এ ইসলাহী জোড়।
মাদ্রাসা মাঠে শুরু হওয়া এ জোড় চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। সারাদেশ থেকে হাজার হাজার ধর্ম প্রান মুসল্লিদের আগমনে এবং জিকিরে জিকিরে ভারী হয়ে উঠেছে মাদ্রাসা মাঠ।