ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নওগাঁ-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী সংসদীয় আসন ৪৬ নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে ত্রয়োদ্বশ নির্বাচনে প্রাথমিক ভাবে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সম্পাদক মোস্তাফিজুর রহমান। এদিকে মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণার পর পরই নির্বাচনী এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তৃণমুলের নেতাকর্মীরা তাকে চাপিয়ে দেয়া প্রার্থী আখ্যা দিয়ে প্রার্থী পরিবর্তনের মানববন্ধন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

তারা বলছে,ভোটারদের মানসিকতা,প্রার্থীর গ্রহণযোগ্যতা সর্বপরি নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে তাকে প্রার্থী হিসেবে চাপিযে দেয়া হয়েছে।তারা বলেন, প্রার্থী পরিবর্তন করা না হলে দলের আদর্শিক, নিবেদিতপ্রাণ ও পরিক্ষিত নেতাকর্মীদের সিংহভাগ স্বপক্ষ ত্যাগের আশঙ্কা করা হচ্ছে। তারা বলছে,পরিক্ষিত ও অভিজ্ঞ নেতৃত্ব ডা ছালেক চৌধুরীকে বঞ্চিত করে নতুন নেতৃত্ব মনোনয়ন দেয়া হলে এখানে বিএনপির পরাজয় প্রায় নিশ্চিত।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,নওগাঁ-১ আসনে এবারো বিএনপির তৃণমুল আদর্শিক ও পরিক্ষিত নেতৃত্ব বীর মুক্তিযোদ্ধা ডা, ছালেক চৌধুরীকে নিয়েই ভোট করতে চাই।বিএনপির তৃণমুল ছালেক চৌধুরীকে প্রার্থী বিবেচনা করেই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে চলেছেন।এবারো বিএনপির তৃণমূলে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা,ছালেক চৌধুরীর নাম।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৯০১ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৯৬ জন এবং নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৫ জন। এর মধ্যে নিয়ামতপুরে ভোটার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৩৩৮ জন, পোরশায় এক লাখ ৫ হাজার ২০৬ এবং সাপাহারে এক লাখ ৩৫ হাজার ৩৫৭ জন। এই সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতির সব হিসাব- নিকাশ পাল্টে গেছে। বিএনপির তৃণমুল সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা, ছালেক চৌধুরীকে নিয়েই ভোট করতে চাই।আর তাদের এই প্রত্যাশার কথা তারা দলের নীতিনির্ধারণী মহলের কাছেও পৌঁছে দিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত বিএনপি দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল, কেউ যদি কোনো সিদ্ধান্তের পুনঃবিবেচনা চায়, সেটাকে অপরাধ বলা যায় না। গণতান্ত্রিক দলে মতভেদ, আপত্তি, প্রশ্ন এগুলো দুর্বলতা নয়, বরং শক্তি।

একটা তুলনা দিই, আদালতের কোনো রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, সেটা আদালতের অসম্মান নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করার সুযোগ; ঠিক তেমনি, দলীয় সিদ্ধান্তের পুনঃবিবেচনার দাবি মানে নেতৃত্বকে অবমাননা নয়, বরং সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। বিএনপিতে তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত তবে গণতন্ত্র মানে আলোচনা, মতবিনিময়, এবং ভিন্ন মতের প্রতি সম্মান।

মনোনয়ন “অবৈধ” বলা যেমন বাড়াবাড়ি, তেমনি “চূড়ান্ত” বলাও অগণতান্ত্রিক। সবচেয়ে সঠিক অবস্থান হচ্ছে দলীয় সিদ্ধান্তে স্বচ্ছতা, অংশগ্রহণ, এবং ন্যায়বিচারের দাবি জানানো। শেষ পর্যন্ত মনে রাখতে হবে যে দলে আপিল করার সুযোগ থাকে, সেই দলই আসলে গণতান্ত্রিক। নেতাকর্মীরা বলছে, তারা মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী । দল সঠিক সময়ে , সঠিক মূল্যায়ন নিশ্চিত করবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নওগাঁ-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :