ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দ্বিতীয় দিনে নলছিটিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান

মোঃ আমিন হোসেনঃ

২০২৪ সালের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নলছিটির পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মীরা বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দ্বিতীয় দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে ১০ দিনের কর্মবিরতি পালন করছেন। একই সঙ্গে তারা অবস্থান কর্মসূচিও পরিচালনা করছেন।

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শামীম আহম্মদ, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাহিদা আক্তার এবং পরিবার কল্যাণ সহকারী তাহমিনা আক্তার বক্তব্য রাখেন।

কর্মীদের এই কর্মবিরতির কারণে উপজেলার জন্মনিয়ন্ত্রণ সেবা, বাড়ি বাড়ি গিয়ে সেবা কার্যক্রম এবং কিশোর-কিশোরী সেবা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ জনগণ কিছুটা ভোগান্তির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে গ্রামের নারী–শিশু, গর্ভবতী মহিলা ও কিশোর-কিশোরীগণ স্বাস্থ্যসেবায় বিলম্বের সম্মুখীন হয়েছেন।

কর্মবিরতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়েছে। এর মধ্যে রয়েছে মাসিক রিপোর্ট বন্ধ রাখা, ৬–১১ ডিসেম্বর ঘোষিত সেবা সপ্তাহ বর্জন এবং অফিসে অবস্থান কর্মসূচি পালন। কর্মসূচির সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) স্ব স্ব উপজেলা অফিসে অবস্থান করেছেন।

কর্মীরা দাবি জানিয়েছেন, দীর্ঘদিন পূর্ব ঘোষণা করা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া তারা পদোন্নতি, সার্ভিস রুলস ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারেরও দাবি তুলেছেন। দেশের অন্যান্য জেলায়ও পরিবার পরিকল্পনা কর্মীদের একই ধরনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সারাদেশে এই আন্দোলন শুধু কর্মীদের অধিকার নিশ্চিত করার বিষয় নয়, এটি সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা

error: Content is protected !!

দ্বিতীয় দিনে নলছিটিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :