ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যান চালক আটক

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকির হোসেন (৩৬) নামে এক ভ্যানচালককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। আটক সাকির হোসেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে।

পুলিশ ও ধর্ষিতার পারিবার সূত্রে জানা গেছে, ধর্ষিতা উপজেলার ঝাউদিয়া এলাকার আয়েশা (রা.) নূরানী হাফেজীয়া মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে ওই ছাত্রী সাকির হোসেনের ভ্যানযোগে মাদ্রাসায় যাচ্ছিল।

পথের মধ্যে তাকে একা পেয়ে ভ্যান থেকে নামিয়ে ঝাউদিয়া এলাকার কবরস্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ভ্যানচালক সাকির। পরে ধর্ষণের এ ঘটনা কাউকে না বলার জন্য বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসায় রেখে আসে ধর্ষক সাকির।

ঘটনার পর ভয়ে প্রথমে কাউকে কিছু না জানালেও মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে ধর্ষণের ঘটনা জানায় ওই ছাত্রী। ঘটনা জানার শনিবার রাতেই ধর্ষিতার বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণ অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর পুলিশ রবিবার দুপুরে অভিযুক্ত ভ্যানচালক সাকির হোসেনকে আটক করে থানা হেফাজতে নেয়। মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে একজন ভ্যানচালককে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

দৌলতপুর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যান চালক আটক

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :