ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর ভিজিএফের ৩ হাজার কেজি চাল লুট, কারাগারে যুবক

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ থেকে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা ভিজিএফের ৬০ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা।

–

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।

–

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে মেহেদী হোসেন (২২) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

–

ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে স্থানীয় ১৫-২০ জনের একটি সশস্ত্র দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ হামলা চালায়। তারা ভেতরে ঢুকে প্রায় ৬০ বস্তা চাল লুট করে নিয়ে যায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৩ হাজার কেজি চাল লুট হয়।

–

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়, যা দুপুর পর্যন্ত সুষ্ঠুভাবেই চলছিল। তবে জনসমাগম কমে গেলে দুর্বৃত্তরা সুযোগটি কাজে লাগায়। ঘটনার পরপরই সেনাবাহিনীর একটি দল, দৌলতপুর থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

–

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের অনেককে শনাক্ত করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে চাল উদ্ধারে অভিযান এখনো অব্যাহত আছে।

–

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, লুট হওয়া চাল উদ্ধারে যৌথভাবে অভিযান চলানো হচ্ছে। বাকিগুলোও দ্রুত উদ্ধার হবে বলে আমরা আশাবাদী। এখন পর্যন্ত ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

error: Content is protected !!

দৌলতপুর ভিজিএফের ৩ হাজার কেজি চাল লুট, কারাগারে যুবক

আপডেট টাইম : ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :