ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের লক্ষ টাকা মূল্যের পরিত্যক্ত বিলবোর্ড চুরি

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে থাকা লক্ষ টাকা মূল্যের পরিত্যক্ত বিলবোর্ড চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ( ২ অক্টোবর) সন্ধ্যা রাতে। বিলবোর্ড টি ছ্যালোইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের স্থানীয় লোকজন বলেন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে রোগীদের সচেতন করতে বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটি বড় বিলবোর্ড ছিল যার আনুমানিক মূল্য ৫ থেকে ৬ লক্ষ টাকা ।

গত বছর ঝড়ে বিলবোর্টি ভেঙ্গে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে একটি গ্যারেজের কাছে ফেলে রাখে কর্তৃপক্ষ। হঠাৎ বৃহস্পতিবার রাতে বিলবোর্ড টি চুরি হয়ে যায়। আমরা জানতে পারি কর্তৃপক্ষের উদাসীনতায় এই চুরিটি সংঘটিত হয়েছে। তাই তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত পরিচ্ছন্নতা কর্মী মিঠু আলী বলেন, আমি দেখতে পাই ৫ থেকে ৬ জন ব্যক্তি লোহা কাটা ম্যাশিন দিয়ে কেটে ছ্যালোইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়িতে করে বিলবোর্ডটি নিয়ে যাচ্ছে।

বিষয়টি সাথে সাথে আমার কর্তৃপক্ষ টি এইচ ও তুহিন স্যার কে জানায় । যারা বিলবোর্ড টি নিয়ে যাচ্ছিল তারা আমাকে হুমকি ধামকি প্রদান করলে আমি ঘটনাস্থল থেকে চলে আসি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তৌহিদুল ইসলাম তুহিন বলেন, বিষয়টি আমাকে অবগত না করে একটি গ্রুপ পরিত্যক্ত বিলবোর্ড টি কেটে নিয়ে গেছে। বিষয়টি আমি অবগত হলে আমি উপজেলা নির্বাহী অফিসার সাহেবকে জানায়।

তবে বিলবোর্ডটি গ্যারেজের উপরে র‍্যালিং তৈরি করার জন্য ব্যবহৃত হবে বলে জানান টি এইচ ও। সরকারি কোনো মালামাল কোন ধরনের নিলাম বা টেন্ডার ছাড়া নিজ উদ্যোগ আপনি কোন কাজে লাগাতে পারেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে না জানিয়ে যারা নিয়ে গেছে তারা বিষয়টি অন্যায় করেছে। তবে যখন গ্যারেজের কাজে লাগছে এই কারণে বিষয়টি আমি কাউকে অবহিত করিনি।

এদিকে স্থানীয় সাধারণ মানুষের দাবি দূরে যাওয়া মালামাল উদ্ধারপূর্বক ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না: সেলিমুজ্জামান সেলিম এমপি

error: Content is protected !!

দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের লক্ষ টাকা মূল্যের পরিত্যক্ত বিলবোর্ড চুরি

আপডেট টাইম : ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :