ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে সাংবাদিকদের গালাগালি করলেন বিতর্কিত বিএনপি নেতা হাবলু মোল্লা

-বিতর্কিত বিএনপি নেতা হাবলু মোল্লা।

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে সংবাদ সম্মেলনের নামে সাংবাদিকদের ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা।

–

গত শনিবার (১৪ মে) দুপুরে দৌলতপুর বাজারে স্থানীয় কয়েকজন সাংবাদিকদের দেখে ব্যক্তিগত আক্রোশ মিটাতে অকথ্য ভাষায় গালি দেন বিএনপি’র বিতর্কিত এই নেতা। তবে গালাগালি দেওয়ার সময় নির্দিষ্ট কোন সাংবাদিকদের নাম চিনি উল্লেখ করেননি।

–

এ নিয়ে সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। বিএনপির মত একটি বৃহৎ রাজনৈতিক দলে বার বার বিতর্কিত কথা বলা ব্যক্তি কিভাবে দলের গুরুত্বপূর্ণ পদে থাকে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এই ঘটনায় গণমাধ্যমকর্মীরা হাবলু মোল্লার সংবাদ বয়কটের ঘোষণা দেন।

–

সাংবাদিকরা জানান, নুরুজ্জামান হাবলু মোল্লা সাংবাদিক সম্মেলনের জন্য শনিবার দুপুরে বিএনপি নেতা আলতাফ হোসেনের বাসভবনে কিছু সাংবাদিককে ডাকেন। সংবাদ সম্মেলনের আগে কোন কারন ছাড়াই হাবলু মোল্লা সাংবাদিকদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও গালাগালি দেন। এ সময় সংবাদ সম্মেলন বয়কট করে কয়েকজন সাংবাদিক চলে আসেন।

–

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, হাবলু মোল্লা দৌলতপুর উপজেলা বিএনপির একজন সিনিয়র নেতা হওয়ায় তার কাছ থেকে এমন আচারণ সাংবাদিকরা কখনই আশা করে না। প্রতিনিয়ত নানান বেফায়েস কথা বলে হাবলু মোল্লা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন। নুরুজ্জামান হাবলু মোল্লা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে বিগত সময় ফ্যাসিস্ট হাসিনার সরকারের সাথে আতাতের মাধ্যমে নির্বাচনের অংশগ্রহণ করে দল থেকে বহিষ্কারও হয়েছিলেন।

–

সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক সাংবাদিক জানান, বিতর্কিত বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লা বারবার বিতর্কিত কথা বলে আলোচনায় এসেছেন। হাবলু মোল্লা দলের সিনিয়র নেতাদের নিয়ে কথা বলার পাশাপাশি এবার সাংবাদিকদের নিয়েও অশালীন মন্তব্য করলেন যা কোন ভাবেই প্রত্যাশিত নয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

দৌলতপুরে সাংবাদিকদের গালাগালি করলেন বিতর্কিত বিএনপি নেতা হাবলু মোল্লা

আপডেট টাইম : ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :