আপডেট টাইম :
০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
২৯৫
বার পঠিত
দৌলতপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শিশু বলাৎকারের অভিযোগে দিসা আহমেদ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষক আটক হয়েছে। ১২ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর গ্রামের হযরত বেলাল (রা.) নুরানী ক্যাডেট মাদ্রাসা থেকে আটক করা হয়। আটক দিসা আহমেদ একই মাদ্রাসার শিক্ষক এবং সে মিরপুর উপজেলার ছত্রগাছা গ্রামের দুলাল প্রামানিকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, হযরত বেলাল (রা:) নুরানী ক্যাডেট মাদ্রাসার ৭ বছর বয়সী শিশু শ্রেণির এক ছাত্রকে মাঝে মধ্যেই জোরপূর্বক বলাৎকার করে আসছিল শিক্ষক দিসা আহমেদ। ঘটনাটি জানাজানি হলে শিশুর পিতা মইনুদ্দিন দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়। আরও পড়ুনঃ বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন এবিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, শিশু বলাৎকারের অভিযোগে দিসা আহমেদ নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে শিশু বলাৎকারের অভিযোগে দিসা আহমেদ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষক আটক হয়েছে।
১২ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর গ্রামের হযরত বেলাল (রা.) নুরানী ক্যাডেট মাদ্রাসা থেকে আটক করা হয়। আটক দিসা আহমেদ একই মাদ্রাসার শিক্ষক এবং সে মিরপুর উপজেলার ছত্রগাছা গ্রামের দুলাল প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হযরত বেলাল (রা:) নুরানী ক্যাডেট মাদ্রাসার ৭ বছর বয়সী শিশু শ্রেণির এক ছাত্রকে মাঝে মধ্যেই জোরপূর্বক বলাৎকার করে আসছিল শিক্ষক দিসা আহমেদ। ঘটনাটি জানাজানি হলে শিশুর পিতা মইনুদ্দিন দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়।
এবিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, শিশু বলাৎকারের অভিযোগে দিসা আহমেদ নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।