ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুরে রাতে আঁধারে সরকারি ৪০ বস্তা ইউরিয়া সার আটক

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে রাতের আধাঁরে পাশর্বতী জেলায় সার পাচারকালে ৪০ বস্তা ইউরিয়া সার জনতার হাতে আটক হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে নছিমন ভর্তি ৪০ বস্তা ইউরিয়া সার আটক করে স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, আদাবাডাড়িয়া ইউনিয়নের সরকারের নিয়োগ করা বিএডিসি’র সার ডিলার মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন নিজ গোডাউন থেকে ৪০ বস্তা ইউরিয়া সার স্যালো ইঞ্জন চালিত নছিমনে করে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর এলাকার এক ব্যবসায়ীর কাছে অতিরিক্ত দামে বিক্রয়ের উদ্দেশ্যে পাচার করছিলেন।

এ সময় ধর্মদহ গ্রামের কৃষকরা জানতে পেরে ধর্মদহ-কাজীপুর ব্রিজের ওপর থেকে সার বোঝাই নছিমন গাড়িটি আটক করে। কৃষকরা নছিমনের চালকের কাছে সারের বৈধ রশিদ চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হোন। পরে ঘটনাটি কৃষি কর্মকর্তাকে জানানো হলে তিনি সারসহ নছিমন গাড়িটি জব্দ করেন।

ধর্মদহ গ্রামের কৃষকদের অভিযোগ, সারের ডিলার আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে কৃষকদের মাঝে সার সরবরাহ না করে বাইরে অতিরিক্ত দামে বিক্রয় করে আসছিলেন। এর ফলে কৃষকরা ন্যায্যমূল্যে সার পেতে চরম ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে মেসার্স মামুন ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল আল মামুন বলেন, সরকারি সার বলতে ইউরিয়া সার, পাচার বলতে আমি বাইরে থেকে সার কিনে বাইরে বিক্রয় করে থাকি বলে তার ভাইকে ফোনটি ধরিয়ে দেন। অবশ্য তার ভাই সার পাচারের ঘটনায় নিউজ না করার অনুরোধ করেন।

সার আটকের বিষয়ে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, সরকারি অনুমোদিত বিএডিসি ডিলার সার পাচার করছিল এমন অভিযোগ পেয়ে সার ও গাড়ি জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

error: Content is protected !!

দৌলতপুরে রাতে আঁধারে সরকারি ৪০ বস্তা ইউরিয়া সার আটক

আপডেট টাইম : ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :