ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু : আটক-১

-ছবিঃ প্রতীকী।

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত বাবুল আক্তার (৫২) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বাবুল আক্তার ঢাকা বাড্ডা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং হামলাকারী আলম হোসেন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক বলে স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে বাবুল আক্তার ও সোহাগ হোসেন নামে দু’জন গুরুতর আহত হোন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৯দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে বাবুল আক্তার মারা যান।

সংঘর্ষের ঘটনায় বাবুল আক্তার আহত অবস্থায় ঘটনার দিন রাতে নিজে বাদী হযে মাদিয়া এলাকার বিএনপি নেতা আলম ও নবীর সহ ৭-৮ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

এদিকে বাবুল আক্তারের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে। এসময় বিক্ষুব্ধ জনতা ঘটনার সাথে জড়িত মারুফ হোসেন (৪০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে রয়েছে। এখন বাবুল আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রযেছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি উদযাপন

error: Content is protected !!

দৌলতপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু : আটক-১

আপডেট টাইম : ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :