ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে ফাঁসি চেয়ে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বজলু মালিথা (৪২) ও শরিফুল মালিথা ওরফে ভেলশ মালিথা (৪৩) নামের দুই কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটখোলাপাড়া গ্রামের মালিথা পাড়ায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এরপর বিকেল সাড়ে ৫ টার দিকে হাটখোলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নিহতদের জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এ সময় হাজারও মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নিহত পরিবারের লোকজন বলেন, বুধবার বিকালে উজ্জল সরদারের নেতৃত্ব জালাল সরদার,  মান্নান সরদার সহ অসংখ্য মানুষ আমার বাড়ির সামনে এসে আমার স্বামী বজলুকে বাড়ির ভিতর থেকে ধরে এনে গুলি করে। এসময় উজ্জ্বল, জালাল ও মান্নান সর্দারের হাতে পিস্তল ছিল। তাদের লোকজন অস্ত্রসস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে হামলা করে নির্মমভাবে  দুইজনকে হত্যা করেছে। অনেকে আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা বলেন, শরিফুল মালিথা ও বজলু মালিথাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। উজ্জ্বল সর্দারদের লোকজনের নৃশংস হামলায় অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, গরুর পাটখেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গতকাল বুধবার বিকেলে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় ওই এলাকার সরদার গ্রুপের ফরিদ খশরুর গরু নিহত বজলু মালিথার জমির পাট খেয়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে সরদার গ্রুপের উজ্জ্বল সর্দারের নেতৃত্বে অসংখ্য লোকজন মালিথা গ্রুপের লোকজনদের ওপর গুলি চালায় এবং কুপিয়ে ও এলোপাথাড়ি মারধর করে। এতে ভেলশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়।

এ সময় অন্তত ১৫ জন গুরুতর আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন

error: Content is protected !!

দৌলতপুরে ফাঁসি চেয়ে মানববন্ধন

আপডেট টাইম : ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :