ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে পৃথক অভিযানে অস্ত্রসহ মাদক উদ্ধার, আটক ২

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে দুটি অবৈধ অস্ত্র, গুলি এবং গাঁজাসহ ২ জনকে আটক করেছে। অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ২ কেজি গাজা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ অক্টোবর ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় দৌলতপুর থানার এস আই বিপ্লব, এস আই লিংকন সরকার সহ সঙ্গীয় ফোর্স। অভিযানে ঐ বাড়ির শয়নকক্ষ থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলাম (৫২) নামে একজনকে আটক করা হয়।

এ সময় তার ছেলে হিরো (৩২) পালিয়ে যায়। মাহাবুল ইসলাম ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

এরপর একইদিন সকাল সাড়ে ৬টার দিকে, কুষ্টিয়া ৪৭ বিজিবির মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ হাতিশালা এলাকায় টহলকালে বিজিবির একটি দল ফিরোজ খান (৫৬) নামের এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করে। ফিরোজ খান ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে। এ সময় তার সাথে থাকা হোসেন উদ্দিন (২৫) ও বাবুল (৩০) পালিয়ে যায়।

এর আগে ৮ অক্টোবর রাত ৮টার দিকে, ৪৭ বিজিবির চল্লিশ পাড়া বিওপির আওতাধীন আলিমডোবা এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে বিজিবি আসামীসহ অস্ত্র ও মাদক দৌলতপুর থানায় সপর্দ করে।

দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, আমাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১ জনকে আটক করেছে। এছাড়াও বিজিবির পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় অস্ত্র এবং গাঁজাসহ ১ জনকে আটক করে থানায় পাঠানো হয়। আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

error: Content is protected !!

দৌলতপুরে পৃথক অভিযানে অস্ত্রসহ মাদক উদ্ধার, আটক ২

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :