ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্নঃ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

সকল প্রকার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে গতকাল শুক্রবার সকাল ৮টায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপপূর্ণভাবে সম্পন্ন করতে দৌলতপুরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আজ শনিবার সকাল থেকে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হবে। দৌলতপুরে মোট ১২৯টি ভোট কেন্দ্রে ১২৯জন প্রিজাইডিং কর্মকর্তা, ৮৬৯জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১৭৩৮জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৮০ হাজার ২৮৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯১ হাজার ২২৩ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ০৬৪ জন।

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে রয়েছেন আওয়ামী মনোনিত নৌকার প্রার্থী দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী বর্তমান এমপি আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ, দৌলতপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী প্রয়াত কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল, জাসদ সমর্থিত মশাল প্রতীকের প্রার্থী শরিফুল কবীর স্বপন, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, ওয়াকার্স পার্টির প্রার্থী হাতুড়ি প্রতীকের কমরেড মজিবর রহমান, সোনালী আঁশ প্রতীকের তৃণমুল বিএনপির প্রার্থী আনিছুর রহমান, ছড়ি প্রতীকের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী সাজেদুল ইসলাম ও ডাব প্রতীকের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সেলিম রেজা। তবে এ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১০জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও মুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মুলত ৩জন প্রার্থী।

এরা হলেন  দৌলতপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী বর্তমান এমপি আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্।

এ আসনে নৌকাকে জিততে হলে অবশ্যই আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থী ট্রাক ও ঈগল প্রতীককে টপকিয়ে জিততে হবে এমন মন্তব্য করতে দেখা গেছে সাধারণ ভোটারদের। এদিকে দৌলতপুরে সেনা মোতায়েন না হলেও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা গতকাল থেকে নির্বাচনী টহল শুরু করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়ার ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

error: Content is protected !!

দৌলতপুরে নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্নঃ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :