ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে তেলের গোডাউনে আগুন, দুই কোটি টাকার ক্ষতি

কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

আজ ৩১অক্টােবর বুধবার রাত সাড়ে এগারোটা দিকে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড় বাজার এলাকায় জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজ নামের জ্বালানি তেল বিক্রির গোডাউনটিতে অগ্নিকাণ্ড হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজের ওই দোকানে ডিজেল, পেট্রল, মোবিল ও কেরোসিন বিক্রি করা হতো। বুধবার রাত ১১টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে মিরপুর ও মেহেরপুরের গাংনী থেকে আরও তিন ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের মোট ৫ ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ২০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় গোটা দোকানটি।

প্রতিষ্ঠানটির মালিক হাসিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এতে আমাদের অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ৪ পাঠ্যবই চূড়ান্ত অনুমোদন পাচ্ছে কাল, যা যা থাকছে

error: Content is protected !!

দৌলতপুরে তেলের গোডাউনে আগুন, দুই কোটি টাকার ক্ষতি

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :