ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে গৃহবধূর মিম আড়াই মাসের বেশি সময় ধরে নিখোঁজ

নিখোঁজ রয়েছেন ২৩ বছর বয়সী মিম আরা। রেখে গেছেন তিন বছরের এক কন্যা সন্তান। মিমের খোঁজে দিশেহারা পরিবার। কুষ্টিয়ার দৌলতপুরের আনোয়ারুল ইসলামের মেয়ে, একই গ্রামের রেজাউলের স্ত্রী মিম নিখোঁজ রয়েছেন আড়াই মাসের বেশি।

চলতি মাসের এপ্রিলের ১০ তারিখ দৌলতপুর থানায় নিখোঁজ মর্মে আইনী সহায়তা চান মিমের দাদা। প্রতিবেদন লেখা পর্যন্ত গেলো ৮০ দিনে নিজেরাও খোঁজাখুঁজি করেন অনেক। কিন্তু, খোঁজ মিলেনি মিমের।

জানা গেছে, দৌলতপুরে হোগলবাড়িয়া ইউনিয়নের বৈদ্যনাথতলা বিসিকে গ্রামে নিজ বাবার বাড়িতে কন্যা সন্তানকে রেখে কুষ্টিয়া শহরে একটি বেসরকারি চাকরির পরীক্ষা দিতে যান মিম। পরদিন তার সাথে কথা হলে চাকরি হয়েছে বলে জানায় পরিবারকে। বাড়ি থেকে বের হওয়ার তৃতীয় দিন থেকে শশুর বাড়ি কিংবা বাবার বাড়ির কেউই যোগাযোগ করতে পারেনি মিমের সাথে।

নিখোঁজ নারীর স্বামী একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজাউল হক জানান, চাকরির পরীক্ষার কথা বলে বাবার বাড়ি থেকে আমার স্ত্রী বের হয়, এরপর তার বাবার বাড়ির সাথে কয়েকবার যোগাযোগ হলেও আমার সাথে যোগাযোগ হয়নি, শিশু বাচ্চা নিয়ে আমরা এবং আমার শশুরের পরিবার সবাই দিশেহারা হয়ে খুঁজছি মিমকে।

মিমের মা শ্যামলী আক্তার বলেন, চাকরি হয়েছে পর্যন্ত জানিয়েছে মিম। এরপর আর ফোনে তাকে পাওয়া যায়নি। মাঝেমধ্যে ফোনটি খোলা পাওয়া গেলেও কল রিসিভ হয় না।

এবিষয়ে তদন্ত সংশ্লিষ্ট দৌলতপুর থানার এসআই চাঁদ আলী বলেন, আমরা মিমের ব্যবহৃত মোবাইল ফোন সহ বিভিন্ন সুত্র ধরে তাকে খুঁজে পাওয়ার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। মেয়েটি তার পরিবারের সাথে শেষ কথায় বলেছিলো– ‘যেখানে আছি ভালো আছি’।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

error: Content is protected !!

দৌলতপুরে গৃহবধূর মিম আড়াই মাসের বেশি সময় ধরে নিখোঁজ

আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :