দৌরতপুর উপজেলার দৌলতপুরে ইউপি সদস্য পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে। গোলাপজল, সাবান ও আগরবাতিসহ দাফনের সামগ্রী পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পরেছে ৩ প্রার্থী।
এই ঘটনাটি দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের ভোটাররা সবাই আতক্ংগ্রহস্ত হয়ে পরেছে।তাদের কথা না জানি কখন কি ঘটে যায়।
গতবুধবার ও বৃহস্প্রতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা ৩জন প্রার্থী বাড়িতে কাফনের কাপড় পাঠােয়েছে পুলিশ তা হন্য হয়ে খোজ খবর নেয়ার জোর চেষ্টা পালিয়ে যাচ্ছে।
৩ প্রার্থীর মধ্যে রয়েছেন- ঘুড়ি প্রতীকের নিজাম উদ্দিন, টিউবওয়েল প্রতীকের বকুল আহমেদ বিপুল ও ফুটবল প্রতীকের সিদ্দিকুর রহমান। টিউবওয়েল প্রতীকের প্রার্থী বকুল আহমেদ বিপুল বলেন, আমি নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিন থেকেই বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি। বুধবার মধ্যরাতের আমার বাড়িতে কে বা কারা কাফনের কাপড়সহ দাফনের বিভিন্ন সামগ্রী রেখে যায়।
টিউবওয়েল প্রতীকের প্রার্থী বকুল আহমেদ বিপুল বলেন, আমি নির্বাচনের প্রচার প্রচারণার প্রথম দিন থেকেই বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি। ৮মে,বুধবার মধ্যরাতের আমার বাড়িতে কে বা কারা কাফনের কাপড়সহ দাফনের বিভিন্ন সামগ্রী রেখে যায়। নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরে এগুলো দেখতে পাই। আমি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সর্বোচ্চ নিরাপত্তার দাবি জানাচ্ছি।
অপর দুই প্রার্থী সিদ্দিকুর রহমান ও নিজাম উদ্দিন বলেন, ৯মে, রাতে নির্বাচন প্রচার শেষে বাড়ি ফিরে দেখি বাড়িতে কারা যেন একটি পলিথিন ব্যাগে কিসব রেখে গেছে। খবর দিলে পুলিশ এসে পলিথিনের ভেতর কাফনের কাপড়, গোলাপজল, সাবান ও আগরবাতি পায়। এরপর থেকে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। তাদের দাবি, ভোটের আর মাত্র ৩ দিন বাঁকি। এখন কাফনের কাপড় রেখে হুমকি দিলে ভোটাররা কেন্দ্রে যাবে না। তাই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গ্রামের ৭ নং ওয়ার্ডের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠভাবে পরিচালনার জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থা নেয়া হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মেম্বার প্রার্থীরা মোবাইল ফোনে বিষয়টি জানালে তৎক্ষণাৎ পুলিশ গিয়ে পলিথিন ব্যাগে থাকা কাফনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ 




















