ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন, বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

এম. এ সালাম, নিজস্ব প্রতিনিধি

দীর্ঘদিন বিদেশে থাকার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশে ফিরে এসেছেন বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন। সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায়।

দীর্ঘদিন বিদেশে অবস্থান করেও তিনি দেশের রাজনীতির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি বিদেশে বসেই দেশে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে আন্দোলনকে ত্বরান্বিত করার কাজে নিয়োজিত ছিলেন। দেশের মানুষের কথা ভুলতে পারেননি। সর্বদা তিনি নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন। বিপদ আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, যদি দল আমাকে এমপি নির্বাচনের জন্য মনোনীত করে তাহলে নেতাকর্মীদের নিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটান। দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন।

এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. শহিদুল ইসলাম সেলিম, আবুল বাশার, মো. সাদিকুর রহমান, মোহাম্মদ রফিকুল আলম, মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম এখলাসসহ শত শত নেতাকর্মী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে নাশকতার প্রস্তুতি, যুবলীগ নেতা আটক

error: Content is protected !!

দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন, বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

আপডেট টাইম : ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
এম. এ সালাম, নিজস্ব প্রতিনিধি :