ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশের ৫ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় ময়মনসিংহ, রংপুরসহ উত্তরাঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ বিভাগের কিছু জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। ময়মনসিংহ, রংপুরসহ উত্তরাঞ্চলের কিছু জায়গায় ঝড়ের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকবে।

আজ সোমবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্র-বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।’

গতকাল সোমবার দেশের অন্য অঞ্চলের চেয়ে উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি ছিল। রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগে কমবেশি ঝড়-বৃষ্টি হয়েছে। তবে বরিশাল ও খুলনা বিভাগে কোনো বৃষ্টি হয়নি। এ সময়ে দেশের সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩১ মিলিমিটার। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রাম জেলার রাজারহাটে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

দেশের ৫ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

আপডেট টাইম : ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ :