ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই: জামায়াত আমির

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

জামায়াত আমির বলেন, আমাদের সন্তানদের আন্দোলনের ফসল ঘরে তুলতে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। জামায়াত একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জনকল্যাণমূলক সরকার গঠন করতে পারলে দেশ উপকৃত হবে। দেশ ভালো হলে দেশের মানুষ হিসেবে আমরা উপকৃত হব। এজন্য জামায়াত একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত৯ টার সময় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা রাজনীতি করে তাদের রাজকীয় মনোভাব হতে হবে, সুশৃঙ্খল হতে হয়। কিন্তু একজন রাজনীতিবীদ হয়ে আমি লজ্জিত বিগত সরকারের দুঃশাসনের দেখে। রাজনীতিবিদ হতে হলে দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে।

কারোর ওপর জুলুম হোক এটা কামনা করি না উল্লেখ করে ডা. শফিকুর রহমান আরও বলেন, পুলিশ আমাদের নেতা-কর্মীদের উপর ভয়াবহ জুলুম করেছে কিন্তু ৫ আগস্টের পর আমরা পুলিশকে সহযোগিতার জন্য আমাদের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছিলাম। আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই। ক্ষতিগ্রস্ত থানাগুলোতে আমাদের নেতা-কর্মীরা পাহারা দিয়েছে। শুধু কি তাই, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় আমাদের নেতা-কর্মীরা কাজ করেছেন। বিশেষ করে এবারকার পূজা বন্ধ রেখে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছিল, আমি নিজে ধর্মীয় নেতাদের সাথে কথা বলে তাদের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করলে দেশে এবারের শারদীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে, যা বিরল।

তিনি বলেন, কারোর ওপর জুলুম হোক এটা কামনা করি না। প্রকৃত দোষীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের কোনো নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করা যাবে না। তবে প্রকৃত দোষীর শাস্তি নিশ্চিতে জামায়াত কঠোর থাকবে।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর অঞ্চল পরিচালক মো: মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শামীম সাঈদী, অ্যাডভোকেট আজিজুর রহমান, জামায়াতের মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক আ ছ ম তরিকুল ইসলাম, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে আলেম-ওলামা, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, প্রকৌশলী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষরা অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনা হবে

error: Content is protected !!

দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই: জামায়াত আমির

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :