ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশের সকল উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা -এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন দেশের সকল উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের সকল মাধ্যমিক স্কুল গুলোতে ৪ তলা ভবন নির্মাণ হচ্ছে।

অতি শীঘ্রই অত্র স্কুলে ৪ তলা একটি ভবন নির্মাণ হবে। আমি আজ এই আমিরাবাদ বিদ্যালয়ে এসে দেখতে পেলাম বড় বড় স্থানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকুরি করছে। এই বিদ্যালয়ের গৌরব সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার সম্প্রতি সদরপুর উপজেলায় ৮১ কিলোমিটার সড়ক, শেখ রাসেল স্টেডিয়াম, উপজেলা কমপ্লেক্স ভবন, শত ভাগ বিদ্যুৎ প্রদান করেছেন। এ সরকারকে সকলে মিলে সহযোগীতা করলে সদরপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করা সহজ হবে।

তিনি গতকাল শুক্রবার সকাল ১১টায় সদরপুর উপজেলা আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনষ্টিটিউশনের ২য় পূর্নমিলনী ও ৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয়ের পূর্নমিলনী উদ্যাপন পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. এম. জাফরুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্নমিলনী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এস.এম. মিজানুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাজেদা সুলতানা। উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা বৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ৪১ টন ইউরেনিয়ামের চালান

error: Content is protected !!

দেশের সকল উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা -এমপি নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :