ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নে সিসিডিবির প্রশিক্ষণ

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে।

প্রশিক্ষণটি ২৭ অক্টোবর রবিবার সকাল ১০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শুরু হয় এবং আজ (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফরিদা খাতুন, ইউপি সচিব গৌরাঙ্গ মন্ডল, ২, ৩ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং ফিল্ড অর্গানাইজার ইসহাক বাড়ই।

প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপনীতে বলেন, “উপকূলে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। এখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন করা খুবই প্রয়োজন ছিল। সিসিডিবি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফলপ্রসূ হয়েছে। এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।” প্রশিক্ষণ শেষে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নে সিসিডিবির প্রশিক্ষণ

আপডেট টাইম : ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :