ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখী উৎসব পালিত

ওবায়দুল হক মানিকঃ

সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে এই উৎসবকে সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আয়োজনে। বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বাংলার চিরায়িত ঐতিহ্য ধারণ করে বৈশাখের নাচ, গান, কৌতুক, লালন গীতি, পুঁথি, পান্তা-ইলিশসহ নানা দেশীয় খাবারের সমারোহ ঘটে এই উৎসবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, দেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে সেই সাথে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলার চিরায়িত ইতিহাস ঐতিহ্য প্রসঙ্গে ধারণা দিতে এই আয়োজন। তিনি প্রবাসী বাংলাদেশিদের বিদেশে বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আমিরাতের আইন-কানুন মেনে চলারও পরামর্শ দেন।

.

অনুষ্ঠানে প্রধান অতিথি আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ তারেক আহমেদ বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের চিরন্তন উৎসব, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। পয়লা বৈশাখ আমাদের আপন শিকড়ের প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়ার দিন, বাঙালির প্রাণের উৎসবের দিন। তিনি প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন এবং নিজেকে সুনাগরিক হিসেবে মেনে চলার অনুরোধ জানান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমান।
পরে এক সাংস্কৃতিক আয়োজনে গানে গানে মাতিয়ে তোলেন শিল্পীরা। শিল্পীরা নানা পরিবেশনার মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করেন উপস্থিত প্রবাসীদের। অনুষ্ঠানে বৈশাখের নাচ,গান, কৌতুক, লালন গীতি, পুঁথি ছাড়াও ৮০ দশকের চলচ্চিত্রের সৃজনশীল গানের পরিবেশনা সকলের হৃদয় ছুঁয়ে যায়।
.

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিনী মিসেস উম্মে রুম্মান, কনসাল জেনারেলের সহধর্মিনী লুৎফুন্নাহার তানিয়া, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ যথাক্রমে প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন,আবদুস সালাম তালুকদার, প্রকৌশলী আব্দুস সালাম খাঁন, মোঃ আব্দুল কুদ্দুস, দুবাই আল আবির বিজনেস এসোসিয়েশনের সহ-সভাপতি সিআইপি নজরুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই সভাপতি সিআইপি হাজী আব্দুল করিম, বাংলাদেশ সমিতির প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, এম এ বাশার, সিআইপি মোহাম্মদ ইব্রাহিম, কুলাউড়া সমিতি ইউএই সভাপতি আব্দুল লতিফ, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোঃ আরিফুর রহমান, কাউন্সিলর (শ্রম) মো: আব্দুস সালাম, দূতালয় প্রধান আশফাক হোসাইন, প্রথম সচিব (শ্রম) শাহানাজ পারভীন, দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহিরসহ কনস্যুলেটের অন্যান্য সিনিয়র কর্মকর্তা, কূটনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ দু’ শতাধিক বাংলাদেশি শ্রমিক উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সচিব পদে পদোন্নতি পেলেন বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

error: Content is protected !!

দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখী উৎসব পালিত

আপডেট টাইম : ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
ওবায়দুল হক মানিক, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি :