ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে নাঃ -ফয়জুল করীম

ইসমাইল হােসেন বাবুঃ

বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হয়, (ততদিন পর্যন্ত) শুধু নেতা আর দলের পরিবর্তন করলেই দেশে শান্তি আসবে না। দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় ইসলামী আন্দোলনের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, প্রশাসনকে এখনো ঢেলে সাজানো হয়নি। তাই দুদিন আগে হোক আর পরে হোক, সংস্কার ব্যতীত সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।

‘জাতীয় সংসদ গঠনে উত্তম পদ্ধতি পিআর নির্বাচন’ মন্তব্য করে চরমোনাই পীর বলেন, বিএনপিও জাতীয় সংসদ গঠন করতে চায়। সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব আদর্শের মানুষ সংসদে যেতে পারবে। তাহলে সার্বজনীন সংসদ হবে। সর্বজনীন সংসদ হলে প্রত্যেকের দাবি-দাওয়া সংসদে পেশ করতে পারবে। রাস্তায় হরতাল করতে হবে না।

এসময় বিএনপিকে উদ্দেশ করে ফয়জুল করীম বলেন, “দেশের মানুষ ব্যবসা করতে পারছে না। আমাদের মা-বোনরা ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারছে না। আজকে যুবক সন্তানরা থাকতে পারছে না। দেখেন পাবলিক বলছে, আমি না—‘বিএনপির কী গুণ? ৯ মাসে দেড়শ খুন; চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে’। এটা দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম?’

কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় গণসমাবেশের আয়োজন করে কুমারখালী ও খোকসা উপজেলা ইসলামী আন্দোলন। বিকেল ৩টা থেকে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সন্ধা ৬টা ২৪ মিনিটে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি সৈয়দ ফয়জুল করীম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চা–বাগানের শিশুদের স্কুলব্যাগ-খাতা-পেনসিল উপহার

error: Content is protected !!

দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে নাঃ -ফয়জুল করীম

আপডেট টাইম : ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :