ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দীর্ঘদিন পর সচল মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রাসনোগ্রাম মেশিন, স্বস্তি রোগীদের

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম (আলট্রাসাউন্ড) মেশিন। বুধবার (১০ জুন) থেকে হাসপাতালটিতে আবারও আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে উপজেলার সাধারণ রোগীদের মধ্যে।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আল্ট্রাসনোগ্রাম মেশিনটি অচল থাকায় রোগীদের বিভিন্ন পরীক্ষার জন্য উপজেলা সদর থেকে দূরে কিংবা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হতো। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হতো। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন এমন রোগীদের ভোগান্তি ছিল চরম।

মেশিনটি পুনরায় সচল হওয়ায় এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই স্বল্প খরচে ও সহজে আল্ট্রাসনোগ্রাম সেবা পাচ্ছেন রোগীরা।
হাসপাতালে সেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, দীর্ঘদিন পর এই গুরুত্বপূর্ণ সেবাটি চালু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। আগে আল্ট্রাসনোগ্রাম করাতে বাইরে যেতে হতো, এতে অতিরিক্ত খরচের পাশাপাশি নানা ভোগান্তির শিকার হতে হতো। এখন হাসপাতালেই সেবা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি সচল রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু হওয়ায় রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও মানসম্মত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহলও স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের গুরুত্বপূর্ণ সেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এই সেবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

error: Content is protected !!

দীর্ঘদিন পর সচল মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রাসনোগ্রাম মেশিন, স্বস্তি রোগীদের

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :