ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে জেলে বন্দী মাধবপুরের যুবক

-দালালের খপ্পরে পড়ে সৌদি আরবের কারাগারে আটক মশিউর রহমান সুজন।

মোঃ ইপাজ খাঁঃ

হবিগঞ্জের মাধবপুরে দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে গিয়ে প্রায় তিন মাস ধরে জেলে বন্দী রয়েছেন এক যুবক। ভুক্তভোগীকে দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।

ভুক্তভোগী মশিউর রহমান সুজন (৩৫), চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মতি মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ২১ মার্চ দালালচক্রের মাধ্যমে ভুয়া ভ্রমণ ভিসায় তাকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরপরই তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।

অভিযোগ রয়েছে, হরিনখোলা এলাকার মুমিন মিয়া ও ডালিম মিয়া (২৫) দীর্ঘদিন ধরে ভুয়া ভ্রমণ ভিসার মাধ্যমে লোকজনকে বিদেশে পাঠিয়ে প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের প্রলোভনে পড়ে বিদেশে গিয়ে বিপাকে পড়েন সুজন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মুমিন মিয়া ও ডালিম মিয়া বলেন, “আমরা কোনো ধরনের প্রতারণা বা মানবপাচারের সঙ্গে জড়িত নই। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

বর্তমানে তিনি সৌদি আরবের মদিনা শহরের একটি কারাগারে আটক রয়েছেন বলে জানা গেছে। একই ধরনের অভিযোগে তাদের বিরুদ্ধে আরও একাধিক ভুক্তভোগী থাকার কথাও স্থানীয় সূত্রে জানা যায়।

ভুক্তভোগীর ভাই মাসুক মিয়া বলেন, “আমার ভাই নির্দোষ। সে দালালের প্রতারণার শিকার হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমার ভাইকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চাই।”

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনাটি প্রতারণা বা মানবপাচারের সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক সাফল্য, নেতৃত্বে ওসি আবদুর রহিম

error: Content is protected !!

দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে জেলে বন্দী মাধবপুরের যুবক

আপডেট টাইম : ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
মোঃ ইপাজ খাঁ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :