ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দাম বেড়েছে ভোজ্য তেলের

-সয়াবিন তেল।

রনি আহমেদ রাজুঃ

দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন, খোলা সয়াবিন ও পাম তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে।

নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৬ টাকা বেড়ে হয়েছে ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেল ৩ টাকা বেড়ে হয়েছে ১৭৭ টাকা, পাম তেল প্রতি লিটার ১৩ টাকা বেড়ে হয়েছে ১৬৩ টাকা, এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিন এখন থেকে কিনতে হবে ৯৪৫ টাকা দিয়ে।

এর আগে গত আগস্টে সয়াবিন তেলের দাম বাড়াতে চাইলেও সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তিতে তা বাস্তবায়ন হয়নি। ব্যবসায়ীরা তখন প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও মন্ত্রণালয় অনুমতি দেয় মাত্র ১ টাকা বাড়াতে। এতে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন এবং গণমাধ্যমে কিছু জানানো হয়নি।

তবে এবার মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে বৈঠক শেষে ব্যবসায়ীরা দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এই মূল্যবৃদ্ধি ভোক্তা পর্যায়ে বাড়তি চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য এটি একটি বড় আর্থিক চাপ হয়ে দাঁড়াতে পারে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, যুবকের হাত বিচ্ছিন্ন ও মহিষ-পাট লুটের অভিযোগ

error: Content is protected !!

দাম বেড়েছে ভোজ্য তেলের

আপডেট টাইম : ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :