ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৩৩০ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন ফিরে পেয়েছে। সেই সাথে দলটি তাদের পুরনো প্রতীক দাঁড়িপাল্লাও ফিরে পেলো। মঙ্গলবার (২৪ জুন) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়েছে।

–

জামায়াতের প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দিয়ে ইসির প্রজ্ঞাপন জারী।

–

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু Representation of the People Order, 1972 এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য উক্ত আদেশের Article 90B এর শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দল কর্তৃক নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলকে নির্বাচন কমিশন সচিবালয়ের ০৫ নভেম্বর ২০০৮/২১ কার্তিক ১৪১৫ তারিখের নিকস/প্র-৩/রাদ/৫(৪৪) /২০০৮/১১৪১ সংখ্যক প্রজ্ঞাপনমূলে নিবন্ধন প্রদান করা হইয়াছিল (নিবন্ধন নম্বর-০১৪, তারিখ: ০৪ নভেম্বর ২০০৮); এবং যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর- 630 of 2009 এর প্রদত্ত রায়ের সূত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের ১৩ কার্তিক ১৪২৫/২৮ অক্টোবর ২০১৮ তারিখের ১৭.০০.০০০০.০২৫.৫০.০৫৮.০৮-৬৮৯ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নিবন্ধন বাতিল করা হয়; এবং যেহেতু Civil Appeal No. 139 of 2013 with Civil Petition For Leave To Appeal No. 3112 of 2013 এ আপিল বিভাগ কর্তৃক হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর- 630 of 2009 এর প্রদত্ত রায় বাতিলপূর্বক দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ প্রদান করা হইয়াছে;

–

সেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের Civil Appeal No. 139 of 2013 with Civil Petition For Leave To Appeal No. 3112 of 2013 এর প্রদত্ত রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮ তারিখের ১৭.০০.০০০০.০২৫.৫০.০৫৮.০৮-৬৮৯ নম্বর প্রজ্ঞাপনটি এতদ্বারা বাতিলক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হইলো।

–

প্রসঙ্গত, এক-এগারোর সময় ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় ইসি। পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পরের বছর বাংলাদেশ তরীকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজন ওই নিবন্ধন দেয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

–

২০০৯ সালে করা ওই রিটের ওপর শুনানি শেষে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে একই বছর দলটি আপিল দায়ের করে। পরে ২০২৩ সালের ১৯শে নভেম্বর আপিলকারী উপস্থিত না থাকায় মামলাটি খারিজ করে আদেশ দেয় আপিল বিভাগ।

–

পরের বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মামলায় দেরি মার্জনা করে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে পৃথক আবেদন করা হয়। শুনানির পর গত ২২ অক্টোবর আপিল বিভাগ আবেদন মঞ্জুর (রিস্টোর) করে আদেশ দেন।

–

এরপর জামায়াতের আপিল ও লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। কয়েকদফা শুনানি শেষে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
ডেস্ক রিপোর্ট :