ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

-তরুণীকে দলবদ্ধ ধর্ষণে গ্রেপ্তার হওয়া ৪ জন।

কাজী নূরঃ

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত এবং তাদের সহযোগী জাবেদ হোসেন ও আমিনুর রহমান।

এদিকে, গ্রেপ্তার দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, এই দুই নেতাকে শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

‘‘আজ থেকে তাদের সাথে দলের কারও কোন ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনা দিয়েছেন যশোর জেলা শাখা ছাত্রদলের সভাপতি মো. রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ ইমরান।’’

জানা যায়, রবিবার বিকেলে গদখালী বাজারে আমিনুরের দোকানে ২০ বছর বয়সী ওই তরুণী ফুল কিনতে যান। এ সময় আমিনুর মিথ্যা তথ্য দিয়ে মেয়েটিকে নাটুয়াপাড়া গ্রামে জাবেদের লিচুবাগানে নিয়ে যান। সেখানে আমিনুর, জাবেদের সঙ্গে আবদুল্লাহ ও ইয়াসিন যোগ দেন। পরে চারজনে মিলে তাকে ধর্ষণ করেন।

এই ঘটনার পর ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম জানান, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। অভিযুক্ত দুজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, ওই তরুণী বেনাপোলে তার এক স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে গদখালী বাজারে নামেন। এরপর গদখালী বাজারের ফুলের দোকানি আমিনুর রহমানের দোকানে গেলে তার চার বন্ধুর সঙ্গে পরিচয় হয় তরুণীর। এ সময় তারা তরুণীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন।

খবর পেয়ে যশোরের নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, বিকেলে মেয়েটি ফোন করে জানান, চারজন মিলে তাকে ধর্ষণ করেছেন। পরে মেয়েটিকে উদ্ধার করে থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত চারজনকে আটক করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উপদেষ্টা পরিষদ করছে জামায়াত, জেলা ও মহানগর আমির নির্বাচন পদ্ধতিতে আসছে পরিবর্তন

error: Content is protected !!

দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

আপডেট টাইম : ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :