ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালিহাতীতে পারখী ইউনিয়ন বিএনপি'র বর্ধিত সভা অনুষ্ঠিত

তৃণমূল কর্মীরাই বিএনপির শক্তি ও আশার প্রতীকঃ -বেনজীর আহমেদ টিটো

গৌরাঙ্গ বিশ্বাসঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বর্ধিত সভা ও সহস্রাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার বর্গা বাজার সংলগ্ন স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটো।

প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ টিটো বলেন, কালিহাতী আমার প্রাণ। কালিহাতী ও এখানকার মানুষ ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনারা হতাশ হবেন না, আগামী দিনের বাংলাদেশে বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনবে। তিনি আরও বলেন, দলের তৃণমূল কর্মীরাই বিএনপির শক্তি ও আশার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির নেতা আব্দুস ছাত্তার পলু, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির শত শত নেতাকর্মী।

সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে নব উদ্দীপনা ও উৎসাহ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই বর্ধিত সভাকে আগামী আন্দোলনের প্রস্তুতি ও তৃণমূলকে সংগঠিত করার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন বিএনপির স্থানীয় নেতারা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

কালিহাতীতে পারখী ইউনিয়ন বিএনপি'র বর্ধিত সভা অনুষ্ঠিত

তৃণমূল কর্মীরাই বিএনপির শক্তি ও আশার প্রতীকঃ -বেনজীর আহমেদ টিটো

আপডেট টাইম : ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি :