ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তিন ছেলেকে লাইনে দাঁড় করিয়ে গুলি করেন বাবা!

-যুক্তরাজ্যের ওহাইওতে নিজের তিন ছেলেকে ভয়ানকভাবে গুলি করে হত্যা করা চাড ডোরম্যান। ছবি : এপি/ক্লারমন্ট কাউন্টি শেরিফের কার্যালয়।

পরিকল্পনা করে তিন ছেলেকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছেন বাবা। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের। ওই ব্যক্তি ইতিমধ্যে তার অপরাধ স্বীকার করেছেন বলে প্রসিকিউটররা শুক্রবার বলেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যাড ডোরম্যান (৩২) বাড়িতে তার স্ত্রীকে আহত করার জন্যও অভিযুক্ত হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে গুরুতর হত্যার অভিযোগ আনা হয়েছে।

ক্লারমন্ট কাউন্টি শেরিফের অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মকর্তারা কয়েকটি ফোন পাওয়ার পর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার কিছু আগে মনরো টাউনশিপের বাড়িতে ছুটে যান। তারা তিন, চার ও সাত বছর বয়সী তিনটি ছেলেকে বাড়ির বাইরে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান এবং তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শিশুরা ঘটনাস্থলেই মারা যায়।

মৃতদের নাম প্রকাশ করা হয়নি।ডোরম্যানকে বাড়িতেই বসে ছিলেন। তাকে সেখান থেকেই হেফাজতে নেওয়া হয়। শুক্রবার তাকে গুরুতর হত্যার তিনটি অভিযোগে সাজা দেওয়া হয়েছে।কর্মকর্তারা গোলাগুলির পেছনে কি উদ্দেশ্য ছিল তা জানাননি।

ক্লারমন্ট কাউন্টির মিউনিসিপ্যাল​কোর্টের প্রধান প্রসিকিউটর ডেভিড গাস্ট শুক্রবার ডোরম্যানের বিচারের সময় বলেছেন, একটি ছেলে আতঙ্কে কাছের মাঠে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু ডোরম্যান তাকে ধরে ফেলে এবং হত্যা করার আগে বাড়িতে ফিরিয়ে এনেছিল।

অন্যদিকে ৩৪ বছর বয়সী মা তার ছেলেদের রক্ষার চেষ্টার সময় তার হাতে বন্দুকের গুলি লেগেছে। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

ডোরম্যানের জামিন ২০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আদালতে কোনো আইনজীবী তার প্রতিনিধিত্ব করেছিলেন কি না তা আদালতের নথিগুলো থেকে জানা যায়নি। বর্তমানে তাকে ক্লারমন্ট কাউন্টি জেলে রাখা হয়েছে। প্রধান প্রসিকিউটর এই হত্যাকাণ্ডকে তার দেখা সবচেয়ে খারাপ অপরাধ বলে অভিহিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধান

error: Content is protected !!

তিন ছেলেকে লাইনে দাঁড় করিয়ে গুলি করেন বাবা!

আপডেট টাইম : ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :