ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের পথঃ -বেনজীর আহমেদ টিটো

-বক্তব্যে রাখছেন বিএনপি'র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জননেতা বেনজীর আহমেদ টিটো।

গৌরাঙ্গ বিশ্বাসঃ

দেশকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর জনগণের সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন। এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেই দুর্নীতি ও স্বৈরশাসনের কবল থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকার কামার্থি ওয়ার্ডে বিএনপির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জননেতা বেনজীর আহমেদ টিটো।

তিনি বলেন, দুর্নীতি, স্বৈরাচার ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে সংগঠিত হয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে। সামনে আমাদের জন্য এক মহাসংগ্রাম অপেক্ষা করছে — এই সংগ্রাম হবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরানোর সংগ্রাম।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম বাবু এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক, সহ-সম্পাদক মাসুদুর রহমান বালা, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও কালিহাতী ফিলিং স্টেশনের মালিক আব্দুস ছাত্তার পলু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা ও যুবনেতা জুলহাস উদ্দিন কাঠু।

কামার্থি ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি পরিচালনা করেন স্থানীয় বিএনপি নেতা খাদেম আলী। বৈঠকে অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের পথঃ -বেনজীর আহমেদ টিটো

আপডেট টাইম : ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি :