রনি আহমেদ রাজুঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র করছে।
রবিউল ইসলাম নয়ন বলেন, প্রশাসনের কিছু কর্মকর্তা গুপ্তভাবে নিজেদের রাজনৈতিক পরিচয় ও পদ-পদবি বহন করছেন। বিএনপি, তারেক রহমান কিংবা বর্তমান সরকারকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন এবং আওয়ামী লীগ ও জামায়াতকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মার্কা, জামায়াত মার্কা প্রশাসন যদি কোনো ধরনের ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা ভুলে যাব না যে আমরা ৫ আগস্টের পর আছি। ৫ আগস্টের আগে প্রশাসনের সঙ্গে আমাদের যে ব্যবহার ছিল, আপনাদের সঙ্গেও সেই ব্যবহার হবে, ইনশাআল্লাহ।
নহাটাবাসীর উদ্দেশে রবিউল ইসলাম নয়ন বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নহাটাবাসী ঐক্যবদ্ধ হয়ে একজন যোগ্য প্রার্থী নির্বাচন করবেন। পরে সেই প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
শনিবার বিকেল ৪টা থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে নহাটা স্কুল মাঠে জড়ো হতে থাকেন। পরে বিকেল ৪টায় শুরু হয় কর্মীসভা।
মাগুরা জেলা বিএনপির সদস্য ও মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম মিয়া সাবু, সাবেক সদস্যসচিব মোঃ আখতারুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহুরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি 





















