ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন জিয়াউর রহমানঃ -নার্গিস বেগম

মোঃ নূর -ই- আলম (কাজী নূর):

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশকে সারা বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করেছিলেন। তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন। গোটা জাতিকে তিনি আত্মনির্ভরশীল জাতিতে পরিণত করেছিলেন। জাতিকে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন। সকলকে এক ছাতার নিচে এনে তাদের অর্ন্তনিহিত শক্তি দিয়ে অর্ন্তভুক্তিমূলক রাষ্ট্র গঠন দেশ গঠন করেছিলেন। তার নীতি, দর্শন, আদর্শ ধারণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।

–

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত ‘জনতার জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রবিবার (১ জুন) জেলা পরিষদ যশোর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহয়ের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এর আগে অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদ মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার আয়োজিত বই মেলার উদ্বোধন করেন।

–

আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, জিয়াউর রহমান সাম্রাজ্যবাদী এবং বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি রাজনৈতিক প্লাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন। তিনি একদলীয় বাকশালকে হটিয়ে এবং সামরিক শাসন উঠিয়ে গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে মুক্ত বাজার অর্থনীতি চালু করেছিলেন। তিনি গ্রামে মাইলের পর মাইল হেটে গ্রামের মানুষের দুঃখ দুর্দশা অনুধাবন করে তার সমাধান করেছিলেন। তার সততা প্রশ্নহীন এবং তুলনাহীন। ফ্যাসিস্ট শেখ হাসিনাও জিয়াউর রহমানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। নিখাদ দেশপ্রেমের কারণে আজও তিনি সমগ্র জনগণের হৃদয়ে সমাদৃত।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যানার সর্বস্ব রাজনীতি করা যাবে না। ব্যানার পোস্টারের রাজনীতি কখনো অমরত্ব দেয় না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেতা হওয়া যাবে না। জিয়াউর রহমানের দেখানো পথ অনুসারণ এবং রাজনীতির সঠিক পথ পরিক্রমার মধ্য দিয়ে নেতা হতে হবে। তার মতো তৃণমূলের মানুষের সাথে মিশতে হবে। তার রেখে যাওয়া নীতি, আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করতে হবে।

–

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, দেশ ক্রমে ক্রমে এগিয়ে যাক, এটি আধিপত্যবাদী শক্তি কখনোই চায়নি। যে কারণে তারা জাতীয়তাবাদী শক্তির বাঁধা হয়ে দাড়িয়েছে এটি যুগে যুগে প্রমাণিত। এই আধিপত্যবাদী ও তাদের দোসরদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। দলের প্রতি কর্মীকে আরও নিষ্ঠাবান হয়ে আমাদের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে।

–

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা অ্যাড. মোহাম্মদ ইসহক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এম এম কলেজ) শিক্ষার্থী মারিয়া খাতুন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন জিয়াউর রহমানঃ -নার্গিস বেগম

আপডেট টাইম : ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :