ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝিনাইদহে ইজিবাইক চালক ও হাইওয়ে পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

ঝিনাইদহে ৫ পুলিশকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ইজিবাইক চালকরা!

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী এলাকার শরিফুলের তেল পাম্পের কাছে মঙ্গলবার বিকালে ইজিবাইক চালক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। মহাসড়কে অবৈধ থ্রিহুইলার চালাচল বিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে। পুলিশ বেশ কিছু ইজিবাইক ও থ্রিহুইলার আটক করলে চালকরা পুলিশের উপর চড়াও হয়।

এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, বিকাল পৌনে ৫ টার দিকে ঝিনাইদহ ঢাকা মহাসড়কের তেল পাম্পের নিকট হাইওয়েতে অবৈধভাবে চলাচলকারি থ্রী হুইলার গাড়ি আটক করতে গেলে ইজিবাইক চালকরা রাস্তা বন্ধ করে হাইওয়ে পুলিশকে বাঁধা দেয় এবং তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে।

আরও পড়ুনঃ সিঙ্গাপুর প্রবাসি হরিনাকুন্ডুর যুবক শরিফুলের প্রতারণাঃ ৩৮ বছরে ৬ বিয়ে!

এই অবস্থায় তারা ঝিনাইদহ সদর থানা পুলিশকে জানালে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে ইজিবাইক চালকদেরকে হটিয়ে দেয়। এই সময় চারকরা জোটবদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে অন্তত ৪/৫ জন পুলিশ সদস্য আহত হয়।

ইজিবাইক চালক সবদুল হোসেন জানান, সড়কে চলাচল করতে গিয়ে হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত হয়রানী করছেন। মামলা দিয়ে চালকদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। ইজিবাইক ধরেই মামলা দেওয়া হচ্ছে। এতে হতদরিদ্র চালকরা ঋনগ্রস্থ হয়ে পড়ছে। এনজিও থেকে ঋন নিয়ে জরিমানার টাকা পরিশোধ করছেন। এর একটা প্রতিকার দাবী করেন ইজিবাইক চালকরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান

error: Content is protected !!

ঝিনাইদহে ইজিবাইক চালক ও হাইওয়ে পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

ঝিনাইদহে ৫ পুলিশকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ইজিবাইক চালকরা!

আপডেট টাইম : ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :