ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝিনাইদহে পুর্ব শত্রুতার জের ধরে পুুকুরে বিষ দিয়ে মাছ নিধনঃ চরম বিপাকে মাছচাষী!

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে প্রতিপক্ষরা।

রোববার রাতে সদর উপজেলার ওই গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী ওই গ্রামের বাবুল মন্ডল জানান, তার বাড়ির পাশের পুকুরে তিনি মাছ চাষ করে আসছেন। পুকুরে তিনি ৮ মাস আগে বিভিন্ন জাতের ৫ মন মাছের পোনা ছাড়েন। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার আশা করছিলেন তিনি।

সোমবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে মাছগুলো ভেসে উঠতে দেখেন। দুপুর পর্যন্ত পুকুরের সকল মাছ মরে ভেসে উঠেছে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাবুল মন্ডল অভিযোগ করে বলেন, বেশ কয়েকদিন যাবত প্রতিবেশী ছমির মোল্লার সাথে তার বিরোধ চলে আসছিল।

গত ৪ দিন আগে তার পুকুরে ঘিরে দিলে তিনি মাছ মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। রোববার রাতে তারা বাড়িতে মিটিং ও করেছে। আমাদের পুরো সন্দেহ ছমির মোল্লা ও তার লোকজন আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছে।

আরও পড়ুনঃ মাগুরায় বিএনপি বিক্ষোভ সমাবেশে হঠাৎ করে পুলিশের হামলা ও পাঁচজন গ্রেফতার 

হরিশংকরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওই গ্রামের বাসিন্দা আবু আলম লালু বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারা একটি ন্যাক্কার জনক ঘটনা। আমার বিশ্বাস এই ঘটনার বিরোধের জের ধরে প্রতিবেশী ছমির ও তার লোকজন করেছে। মানুষের সাথে বিরোধ থাকতেই পারে তাই বলে মাছ নিধন করা খুবই জগণ্যতম কাজ। এর সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত ছমির মোল্লা বলেন, আমরা এই কাজ করিনি। আমরা করলাম নাকি তৃতীয় পক্ষ করলো আপনারা তদন্ত করে দেখেন। তবে বলি আমরা এই কাজ করিনি।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন,  ঘটনার সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে বাস পোড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

error: Content is protected !!

ঝিনাইদহে পুর্ব শত্রুতার জের ধরে পুুকুরে বিষ দিয়ে মাছ নিধনঃ চরম বিপাকে মাছচাষী!

আপডেট টাইম : ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :