ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝিনাইদহে পঞ্চাশোর্ধ নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

ধর্ষনে ব্যার্থ হয়ে ওই নারীকে পিটিয়ে নাক ফাটিয়ে দিয়েছে ধর্ষনের চেষ্টাকারী!

ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামে পঞ্চাশোর্ধ এক নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনে ব্যার্থ হয়ে ওই নারীকে পিটিয়ে নাক ফাটিয়ে দিয়েছে। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন ওই নারীর ছেলে কবির হোসেন। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।

এজাহার সুত্রে জানা গেছে, হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে ঘটনার দিন রাতে পঞ্চাশোর্ধ এক নারী ঘরে বসে ছিলেন। রাত ৯টার দিকে গ্রামের আতর আলী জোয়ারদারের ছেলে স্বপন অসৎ উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। স্বপন অনেক আগে থেকেই ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ঘরে ঢুকে স্বপন ওই নারীকে ধর্ষনের চেষ্টা করে। ওই নারীর চিৎকারে তার ছেলে কবিরসহ বাড়ির আশপাশের লোকজন ছুটে আসে। এক পর্যায়ে স্বপনকে ঘরের মধ্যে তারা আটকে ফেলে।

আরও পড়ুনঃ গুলি করে হত্যার ২৪ বছর পর একজনের যাবজ্জীবন

স্বপনকে আটকানোর খবর পেয়ে এজাহারে বর্নিত আসামী বাহারুল, মিটুল, আব্দুল্লাহ ও আব্দুল মালেকসহ আরো ৫/৬ জন অজ্ঞাত ব্যাক্তি জোটবদ্ধ হয়ে দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে স্বপনকে ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় আসামী আব্দুল্লাহ লোহার রড দিয়ে ওই নারীকে আঘাত করলে তার নাক ফেটে যায়।

মায়ের রক্তাক্ত জখম দেখে ছেলে কবির এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করে আসামীরা। আহত ওই নারীকে মুমুর্ষ অবস্থায় ঝিনাইদহ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এঘটনায় আহত নারীর ছেলে রবিউল ইসলাম ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) ইমদাদুল হক মঙ্গলবার বিকালে জানান, হরিশংকরপুর ইউনিয়নের বিষয়টি আমাদের নলেজে আছে। ভিকটিমকে এজাহার দিতে বলা হয়েছিল। যদি তারা এজাহার দেন, তবে অবশ্যই মামলা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

ঝিনাইদহে পঞ্চাশোর্ধ নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

ধর্ষনে ব্যার্থ হয়ে ওই নারীকে পিটিয়ে নাক ফাটিয়ে দিয়েছে ধর্ষনের চেষ্টাকারী!

আপডেট টাইম : ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :