দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
১৪২
বার পঠিত
ঝালকাঠি-১ আসনে মনোনয়ন প্রত্যাশী জামালের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অহিদ সাইফুলঃ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামালের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কৈবর্তখালী স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম জামাল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’ এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন, সহ-সভাপতি আব্দুল হক নান্টু জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাহেব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ প্রমুখ। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অহিদ সাইফুলঃ
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামালের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কৈবর্তখালী স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম জামাল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন, সহ-সভাপতি আব্দুল হক নান্টু জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাহেব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ প্রমুখ।
সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।