ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝালকাঠির চার উপজেলায় নির্মিত হলো মুগ্ধ সুপেয় পানির কর্নার

মোঃ আমিন হোসেনঃ

ঝালকাঠির তারুণ্যের উদ্ভাবনী চিন্তার ফসল হিসেবে জেলার চারটি উপজেলায় উদ্বোধন করা হয়েছে ব্যতিক্রমধর্মী মুগ্ধ সুপেয় পানির কর্নার।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় এই পানির কর্নার স্থাপন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিত্ব, ‘জুলাই যোদ্ধা’ ও তরুণ উদ্ভাবকেরা।

এই পানির কর্নার থেকে স্থানীয় জনগণ, পথচারী ও শিক্ষার্থীরা নিরবিচারে ও বিনামূল্যে বিশুদ্ধ ও সুপেয় পানি গ্রহণ করতে পারবেন।

জুলাই বিপ্লব স্মরণে স্থানীয় সরকার বিভাগের অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার আওতায় আয়োজিত আমার চোখে জুলাই বিপ্লব শিরোনামে একটি নির্দেশনা অনুযায়ী ঝালকাঠি জেলা পরিষদের কাছে জমা পড়ে মোট ৩০টি উদ্ভাবনী প্রস্তাবনা। এসব প্রস্তাবের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে চারটি উপজেলায় মুগ্ধ সুপেয় পানির কর্নার স্থাপনের প্রস্তাবটিকে নির্বাচিত করা হয়।

জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান এই উদ্যোগকে সময়োপযোগী এবং মানবিক বলে উল্লেখ করে বলেন, শহীদদের স্মরণ এবং নাগরিকদের কল্যাণে নেওয়া এই উদ্যোগ শুধু শ্রদ্ধা নিবেদন নয়, বরং এটি একটি দায়িত্বশীল সামাজিক বার্তা। সুপেয় পানি কর্নার এখন সাধারণ মানুষের জন্য নিরাপদ জলের সহজ ও নিরবচ্ছিন্ন উৎস হয়ে উঠবে। এতে তরুণদের ভাবনা বাস্তব রূপ পেয়েছে, যা ভবিষ্যতেও উৎসাহ যোগাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঝালকাঠির চার উপজেলায় নির্মিত হলো মুগ্ধ সুপেয় পানির কর্নার

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :