ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝালকাঠিতে হানিফ পরিবহনের বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত -২

শাকিল মিয়াঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপুল এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ১৪ জুন- ২০২৫ ইং শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

–

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের বাসটি একটি অটোরিক্সাকে ওভার টেক করে সামনে উঠতে গেলে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে খাদে পরে যায় বাস-সহ পিকআপটি। এতে ঘটনাস্থলেই নিহত হন পিক-আপ চালক এবং গুরুতর আহত হয় চালক সহযোগী, আহত চালক সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তিনি সেখানেই মৃত্যু বরন করে।

–

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ দুই থেকে তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভান্ডারিয়ার এক ফল ব্যবসায়ী জানান, এই পিক-আপটি সকালে আমাকে মাগুরা থেকে লিচু এনে দেয়। গাড়িটিতে তিন জন ছিল একজন তার ব্যক্তিগত কাজে ভান্ডারিয়াতে থেকে যায়। আর দুই ড্রাইভার পিক-আপটি নিয়ে রাজাপুরের দিকে যায়।

–

নিহতরা হলেন, মাগুরার পারনান্দুয়ালী এলাকার মৃত মজিদ বিশ্বাসের ছেলে মশিউর রহমান বিশ্বাস (৬৫) এবং ফরিদপুরের কামারখালী এলাকার আজিজ বিশ্বাসের ছেলে সুয়াজ বিশ্বাস (৪৫)। এরা দুজনেই পিকআপ ভ্যানের চালক। এ সময় চালকের আসনে ছিলেন, সুয়াজ বিশ্বাস।

–

দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

–

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান “ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং গাড়ি দুটো উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঝালকাঠিতে হানিফ পরিবহনের বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত -২

আপডেট টাইম : ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
শাকিল মিয়া, বরগুনা জেলা প্রতিনিধি :