আপডেট টাইম :
০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
৩১৭
বার পঠিত
ঝালকাঠিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন
মোঃ আমিন হোসেন : দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ ঝালকাঠি- ২ আসনের নলছিটি উপজেলার কেন্দ্র সমূহে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত নলছিটি উপজেলার মোট ৭০টি কেন্দ্রে ভোট গ্রহন চলে। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সরোজমিন ঘুরে দেখা গেছে পৌর এলাকার ভোট কেন্দ্র গুলোর থেকে ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে তুলনামূলক ভোটার উপস্থিতি অনেক বেশি ছিলো। উল্লেখ্য, এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক সংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীক নিয়ে মো. ফোরকান হোসেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মো.নাসির উদ্দীন ইমরান। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রদান করেছেন। আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আমির হোসেন আমু ভাই বিপুল ব্যবধানে বিজয়ী হবেন সে ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
মোঃ আমিন হোসেন : দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ ঝালকাঠি- ২ আসনের নলছিটি উপজেলার কেন্দ্র সমূহে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত নলছিটি উপজেলার মোট ৭০টি কেন্দ্রে ভোট গ্রহন চলে। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সরোজমিন ঘুরে দেখা গেছে পৌর এলাকার ভোট কেন্দ্র গুলোর থেকে ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে তুলনামূলক ভোটার উপস্থিতি অনেক বেশি ছিলো।
উল্লেখ্য, এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক সংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীক নিয়ে মো. ফোরকান হোসেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মো.নাসির উদ্দীন ইমরান।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রদান করেছেন। আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আমির হোসেন আমু ভাই বিপুল ব্যবধানে বিজয়ী হবেন সে ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।