দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ঝালকাঠিতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রমে গতি আনতে জেলা সমন্বয়ক টিম গঠন
মোঃ অহিদ সাইফুলঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশের মতো ঝালকাঠিতে বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমকে গতিশীল করতে জেলা সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যবৃন্দরা হলেন মাসুদ আহমেদ মিলন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি মো.কামরুজ্জামান, সাবেক সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি ও গোলাম আজম সৈকত সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত এই সমন্বয়ক টিম খুব শীঘ্রই জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সদস্য সংগ্রহ কর্মসূচির রূপরেখা নির্ধারণ করবেন। এ উদ্যোগের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী এবং জনসম্পৃক্ত রাজনীতি চাঙ্গা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
মোঃ অহিদ সাইফুলঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশের মতো ঝালকাঠিতে বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমকে গতিশীল করতে জেলা সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।
টিমের সদস্যবৃন্দরা হলেন মাসুদ আহমেদ মিলন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি মো.কামরুজ্জামান, সাবেক সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি ও গোলাম আজম সৈকত সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।
ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত এই সমন্বয়ক টিম খুব শীঘ্রই জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সদস্য সংগ্রহ কর্মসূচির রূপরেখা নির্ধারণ করবেন।
এ উদ্যোগের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী এবং জনসম্পৃক্ত রাজনীতি চাঙ্গা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।