ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝালকাঠিতে চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা

আমিন হোসেনঃ

ঝালকাঠিতে শামিম হোসেন জয় নামে (৩৬) এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন। তাতে লেখা-আমার শরীরে যে রোগ বাসা বেধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছিনা। তাই সব কিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুল গুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না পারলে ক্ষমা করে দিবেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

শামিম হোসেন জয় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন

error: Content is protected !!

ঝালকাঠিতে চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা

আপডেট টাইম : ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :