দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
২৪৯
বার পঠিত
ঝালকাঠিতে ইলিশ অভিযানে ৫০ হাজার ৫০০ মিটার জাল ৫৩ কেজি ইলিশ জব্দ
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে বুধবার (২৫ শে অক্টোবর) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়ের অভিযানে ৫০ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ৫৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মা ইলিশ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।জব্দকৃত জাল সুগন্ধা নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। আরও পড়ুনঃ নলছিটিতে বিদ্যুৎ গেলে থাকে না গ্রামীনফোনের নেটওয়ার্ক এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযান ২৪ ঘন্টা চলছে। তিনি আরো বলেন আমাদের মোবাইল কোর্টের বোট দেখে জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যায় তাই তাদের আটক করা সম্ভব হচ্ছে না, এবং জব্দকৃত জলের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে বুধবার (২৫ শে অক্টোবর) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়ের অভিযানে ৫০ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ৫৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মা ইলিশ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।জব্দকৃত জাল সুগন্ধা নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযান ২৪ ঘন্টা চলছে। তিনি আরো বলেন আমাদের মোবাইল কোর্টের বোট দেখে জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যায় তাই তাদের আটক করা সম্ভব হচ্ছে না, এবং জব্দকৃত জলের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।