ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে অম্বিকাপুরে জাতীয় পতাকা তুলেছিলাম’

‘নিঃসন্দেহে বলতে পারি হাতিয়ার তুলে নিয়ে সেদিন আমরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে অম্বিকাপুরে জাতীয় পতাকা তুলেছিলাম। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।’ ফরিদপুরের বোয়ালমারীতে বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর। তিনি আরো বলেন, ‘পরবর্তীতে মতবিরোধের কারণে আমি আওয়ামী লীগ ছেড়েছি, আজ আমি বিএনপি করি। আমি যে দলেই থাকি না কেন আমি সকলকে নিয়ে একসাথে চলার চেষ্টা করি। আমি বিএনপি করলেও আপনারা (আওয়ামী লীগ) আজ আমাকে এখানে ডেকে যে সম্মান দেখিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘যাদের হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছি আজ তাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করতে পেরে গর্ববোধ করছি।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিলারা আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, থানা অফিসার ইন চার্জ (ইউএনও) আব্দুল ওহাব, সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা শোয়েবুর রহমান সিকদার, সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মোল্যা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুর রহমান বাশার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. এম এ জলিল, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত উপজেলার জীবিত ২৫৪ জন বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। মৃত্যুবরণকারী ২৬৬ জন বীরমুক্তিযোদ্ধাদের আগামী ৩০ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর তাদের ওয়ারিশগণের নিকট ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে

error: Content is protected !!

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে অম্বিকাপুরে জাতীয় পতাকা তুলেছিলাম’

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :