ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জুলাই নিয়ে ফেসবু‌কে আপ‌ত্তিকর‌ পোস্ট করা সেই কুষ্টিয়ার পুলিশ সদস্য বরখাস্ত

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ায় জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযো‌গে ফারজুল ইসলাম রনি নামে ট্রাফিক পুলিশের সেই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

–

শ‌নিবার (৫ জুলাই) দুপুর ২টার দি‌কে এই তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পু‌লিশ সুপার মো. মিজানুর রহমান।

–

এর আগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই নি‌য়ে আপ‌ত্তিকর পোস্ট করেন ট্রা‌ফি‌কে কর্মরত ওই পু‌লিশ সদস‌্য। এরপর রনিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বি‌ক্ষোভ ক‌রেন বৈষম‌্যে‌ বি‌রোধী ছাত্র আন্দোল‌নের নেতা-কর্মীরা।

–

ঘটনার দিন রাতেই তাঁর ছুটি বাতিল করে তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

–

তবে এক ফেসবুক পোস্টে ফারজুল দাবি করেন, তাঁর ব্যবহৃত অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। পুলিশের ভাষ্য, ছুটিতে গিয়ে ওই পোস্ট দেন ফারজুল। এরপর থেকে তিনি কাজে ফেরেননি, রয়েছেন আত্মগোপনে।

–

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাঁকে ক্লোজড করা হয়েছিল। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

–

ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অঘটন…

error: Content is protected !!

জুলাই নিয়ে ফেসবু‌কে আপ‌ত্তিকর‌ পোস্ট করা সেই কুষ্টিয়ার পুলিশ সদস্য বরখাস্ত

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :