ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুনঃ -মোমিন মেহেদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৩০৪ বার পঠিত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশকে-দেশের মানুষকে কষ্টে না রাখে দ্র্ব্যমূল্য কমিয়ে-অপচয় বন্ধ করে অনতিবিলম্বে জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন। জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।

–

২৭ জুন বেলা ১১ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনছুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য হরিদাস সরকার, আফতাব মন্ডল প্রমুখ। মোমিন মেহেদী এসময় আরো বলেন, নির্মম হলেও সত্য গত ১১ মাসে স্বৈরাচার ফিরেছে শিক্ষার্থী-ব্যবসায়ী সিন্ডিকেট ও আমলা-উপদেষ্টাদের কাঁধে ভর করে। যে কারণে একের পর এক ভূল সিদ্ধান্ত-ভুলপথে হাঁটছে ছাত্রদের সরকার খ্যাত ড. ইউনূসের সরকার।

–

তারা জুলাই যোদ্ধাদের তালিকা দিচ্ছে, কিন্তু জুলাই অপরাধীদের তালিকা দিতে ব্যর্থ যেমন হচ্ছে, তেমনই ফ্যাসিস্ট ও বর্তমান সময়ের দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই সরকারের একটা অংশ সহিংসতা ছড়ানোর নায়ক প্রবাসী ইউটিউবারদের দ্বারা প্রভাবিত হয়ে লাম্পট্যে-দুর্নীতি আর মববাজীতে মজে গেছে।

–

আরেকটি অংশ সরকারকে খাদের কিণারে নিয়ে গিয়ে ১১ মাস আরাম-আয়েশে সময় কাটিয়ে এখন ‘বিপ্লবী সরকার’ গঠনের ঘোষণা দিচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছরের মত এখানো জনসাধারণকে সাথে নিয়ে মাঠে থাকার ঘোষণা দিচ্ছে ২০১২ সালের ৩০ ডিসেম্বরের আত্মপ্রকাশের দিনটির মত করেই।

–

মোমিন মেহেদী দাবি জানিয়ে বলেন, বাংলাদেশে স্বৈরাচার-ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আগে কঠোর কর্মসূচি করেছিলো নতুনধারা। বাংলাদেশের মানুষ ভুলে যায়নি নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০২৪ সালের ২৮ জুন দুর্নীতি বিরোধী সমাবেশ করতে গেলে ফ্যাসিস্টদের পেটোয়া বাহিনী পুলিশ তাতে বাঁধা দেয় এবং নেতাকর্মীদেরকে আহত করে। তবু আমরা যেমন লড়েছি ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে, তেমনই থাকবো এবং বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গীতিকবি শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

error: Content is protected !!

জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুনঃ -মোমিন মেহেদী

আপডেট টাইম : ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
ডেস্ক রিপোর্ট :