ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জুয়া খেলার সময় সাবেক চেয়ারম্যানসহ ৫ জন আটকঃ ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

মামুনুর রশিদ মিলনঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের কলমধরী বাজার এলাকায় জুয়া খেলার সময় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম (৪৩)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কলমধরী বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামান। আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি অনুযায়ী প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মহম্মদপুর উপজেলা বড় কলমধরী গ্রামের মৃত লিয়াকত আলী খানের ছেলে ও একই এলাকার সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম (৪৩); হারুন অর রশিদের ছেলে আকিদুল ইসলাম (৪৭); মোয়াজ্জেম হোসেনের ছেলে  মোঃ উজ্জল হোসেন (২৩)। এছাড়া চর বনগ্রাম এলাকার জহুরুল মোল্যার ছেলে কামরুল ইসলাম (৩৬);  ও মৌলি গ্রামের ইমারত মোল্যার ছেলে সহিদুল ইসলাম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়া খেলা চলছিল—এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মহম্মদপুর থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

জুয়া খেলার সময় সাবেক চেয়ারম্যানসহ ৫ জন আটকঃ ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

আপডেট টাইম : ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
মামুনুর রশিদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :