ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ : সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের মামলা

মোঃ আমিন হোসেনঃ

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করে গ্রাহকের নামে ঋণ মঞ্জুর করে তা আত্মসাতের ঘটনায় অগ্রণী ব্যাংকের ঝালকাঠির নলছিটি শাখার সাবেক কর্মকর্তা (ঋণ সংক্রান্ত) শরীফ মো. হেমায়েত উদ্দিনের (৬৩) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ মামলায় ব্যাংক দালাল চক্রের সদস্য মো. খলিল হাওলাদারকেও আসামী করা হয়েছে।

–

ভুক্তভোগী গ্রাহক মো. আফজাল হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এ মামলা দায়ের করেন। আদালত গোয়েন্দা সংস্থা ডিবিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন। বাদি আফজাল হোসেন নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিরাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

–

মামলার বরাতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত বলেন, আসামি শরীফ মো. হেমায়েত উদ্দিন অগ্রণী ব্যাংকের নলছিটি শাখায় কর্মরত থাকাকালীন সময় ব্যাংক দালাল চক্রের সদস্য মো. খলিল হাওলাদারের সহযোগিতায় ও যোগসাজশে গত ২০১৫ সালের ২০ অক্টোবর অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে বাদির স্বাক্ষর জাল করে সৃজিত কাগজপত্রের মাধ্যমে বাদীর নামে ৩০ হাজার টাকা কৃষি ঋণ মঞ্জুর করে সম্পূর্ণ টাকা আসামি উত্তোলন করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন।

–

পরবর্তীতে ২০২৩ সালের ৬ ডিসেম্বর ঋণ খেলাপি হিসেবে বাদিকে ব্যাংক থেকে ঋণ আদায়ের তাগাদাপত্র দেয়া হয়। এরপর আসামীদের সঙ্গে যোগাযোগ করা হলে আসামীরা নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত প্রকাশ করেন এবং উল্লেখিত ঋণের টাকা দ্রুত পরিশোধ করিয়া দিবেন বলে বাদিকে প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আসামিরা ঋণের টাকা পরিশোধ না করায় বাদি আদালতে মামলা দায়ের করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ : সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের মামলা

আপডেট টাইম : ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :