দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
৭০
বার পঠিত
জামায়াত শিবির কে হুঁশিয়ারি করলেন ঢাকা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন
রনি আহমেদ রাজুঃ মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, জামায়েত-শিবির এরা একটা জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে আয়োজিত শ্রী শ্রী রাধা-কৃষ্ণের কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে তখনই জনগণ মাঠে নামে, যখন সন্ত্রাসীরা লাগামছাড়া হয়ে যায়। জামায়েত-শিবির একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। তারা প্রতিটি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, মানুষের হাত-পায়ের রগ কেটে দিতে চাচ্ছে, হিন্দুদের ঘরবাড়ি দখল করতে চাচ্ছে, জমিজমা দখল করতে চাচ্ছে, গরু-ছাগল দখল করতে চাচ্ছে। তিনি আরও বলেন, ১৯৭১ সালে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছিল রাজাকারদের মাধ্যমে, এখনো তেমন পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সময়ে জামায়াত কিছু সুযোগ-সুবিধা পেয়েছে বলে তারা মনে করছে যে তারা বড় কিছু হয়ে গেছে। ছাত্রদল টুকটাকভাবে এসব মোকাবেলার চেষ্টা করছে। যুবদল যখন রাজপথে নামবে, তখন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে বলে তিনি বলেন।
রনি আহমেদ রাজুঃ
মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, জামায়েত-শিবির এরা একটা জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে আয়োজিত শ্রী শ্রী রাধা-কৃষ্ণের কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে তখনই জনগণ মাঠে নামে, যখন সন্ত্রাসীরা লাগামছাড়া হয়ে যায়। জামায়েত-শিবির একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। তারা প্রতিটি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, মানুষের হাত-পায়ের রগ কেটে দিতে চাচ্ছে, হিন্দুদের ঘরবাড়ি দখল করতে চাচ্ছে, জমিজমা দখল করতে চাচ্ছে, গরু-ছাগল দখল করতে চাচ্ছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছিল রাজাকারদের মাধ্যমে, এখনো তেমন পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সময়ে জামায়াত কিছু সুযোগ-সুবিধা পেয়েছে বলে তারা মনে করছে যে তারা বড় কিছু হয়ে গেছে। ছাত্রদল টুকটাকভাবে এসব মোকাবেলার চেষ্টা করছে। যুবদল যখন রাজপথে নামবে, তখন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে বলে তিনি বলেন।