ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জামায়াতের চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের

পাবনা প্রতিনিধিঃ

সারা দেশে তালিমের নামে জামায়াতের মহিলাদের প্রতারণা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন পাবনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। শনিবার(২৯ নভেম্বর) বিকেলে ঈশ্বরদী জয়নগর বোর্ডঘর মাঠে ছলিমপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, জামায়াত নেতাকর্মীরা নির্বাচন সামনে রেখে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সহজ সরল নারীদের কাছ থেকে জাতীয় পরিচয় পত্র নাম্বার নিয়ে নিচ্ছে। বোরকা পড়ে ঐ নাম্বারের পরিচয়ে জাল ভোট দেয়ার ষড়যন্ত্র করছে। এমনকি তারা কোরান শরীফ ছুইয়ে দাঁড়িপাল্লায় ভোট দিতে শপথ করিয়ে নিচ্ছে। এই অপতৎপরতার প্রতিবাদ করায় তারা ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যার চেষ্টা করেছে। আমার প্রশাসনকে অভিযোগ দিয়েছি। তারা ব্যবস্থা না নিলে জনগণ জামাতের চক্রান্তের জবাব দেবে। আমি সারাদেশেই জামায়েতের তালিমের নামে চক্রান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ার আহ্বান জানাই।

কর্মীসভায় ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু, দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন,বিএনপি নেতা রেজাউল করীম শাহিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে, পাবনা প্রেসক্লাবে জেলা বিএনপির সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হাবিবুর রহমান হাবিব বলেন, ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে জেলা জামায়াতে আমীর আবু তালেবের নেতৃত্বে জামায়াত শিবির ক্যাডারা অস্ত্র দিয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে গুলি ছুড়ে ভীতিকর অবস্থার সৃষ্টি করে। সে সময় জনতার প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। জামায়াতের সন্ত্রাসীরা বিএনপির একনিষ্ঠ কর্মী মক্কেল মৃর্ধা ও তার ছেলের উপর হামলা করে গুরুতর আহত করে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা করতে গেলে পুলিশ জামায়াত নেতা তালেব মন্ডল কে আসামী করায় মামলা নিতে অস্বীকার করে। সেই কারণেই আমার প্রশ্ন দেশটাকে চালাচ্ছে?

হাবিবুর রহমান হাবিব আরো বলেন, বিএনপির উপর হামলা চালিয়ে উল্টো বিএনপিকে এবং আমাকে দোষরোপ করে জামায়াত মিছিল মিটিং করে যাচ্ছে। তাদের মিটিং থেকে হুমকি দেওয়া হয়েছে যে আমাকে পাবনা ছাড়া করা হবে। আমি তাদের বলতে চাই আমি হাবিব ঐ সব হুমকি ধামকি পরোয়া করি না। জীবনের উপর দিয়ে অনেক ঘাত প্রতিঘাত আক্রমন চলেছে সব কিছু মোকাবেলা করে ঠিকে আছি সামনে দিনেও বুক উচিয়ে টিকে থাকবো। তিনি সুষ্ঠু তদন্ত করে দায়ী জামায়াতের সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবী জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

জামায়াতের চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :